Saturday, September 21, 2019

গৌরাঙ্গ মণ্ডল





কেউ নই ততটা দুঃখিত
১
অন্যায়ের গলা চেপে ধরেছে অন্যায়
যেন দুটি ভাই
যে আগে জন্মেছে তার দায়
২
ততটা দুঃখিত নই
ততটা দুঃখিত নয় বন
একটি নিহত চাকে
তিন পুরুষের ভূত
জড়িয়ে নেওয়ার নামে খিদের দমন

বনমালী তুমি, পরজনমে হইও রাধা

শ্রীকৃষ্ণ রাখালি সেরে সুরলিপ্ত নেমেছে পুকুরে
ও রাধা, ও গা ঢলানি
গাছের শরীরে তোকে চিনতে পারে ঢেউ
শেকড়ের অন্নে, তুই কুলটা মেয়ে, প্রণামের ছলে
ছায়াসুদ্ধ ডাল আর জলের উপর মাথা ঝুঁকে
পরপুরুষের স্নানদৃশ্য থেকে চুরি করে রাখিস তোয়ালে
 



2 comments: